সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন, ১০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত, স্থানীয়রা দুর্ভোগে।

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন, ১০ গ্রাম প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের কাজে ধীরগতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৯ জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছিল।

পানি উন্নয়ন বোর্ড ৮৮ লাখ টাকা ব্যয়ে বাঁধটির মেরামতের কাজ শুরু করেছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ পুরোপুরি শেষ হয়নি। স্থানীয়রা জানান, দ্রুত টেকসই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন না হলে আরও বড় ধরনের প্লাবন ও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন