সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডিএনসিসি প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করবে

ডিএনসিসি প্রধান সড়কে নাগরিক সুবিধা ও সৌন্দর্যবর্ধনের জন্য ডেকোরেটিভ পোল স্থাপন করবে।

ডিএনসিসি প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করবে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ডেকোরেটিভ পোল স্থাপন করবে।

সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনসিসির প্রধান সড়কগুলোকে আধুনিক ও আলোকিত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম জানান, প্রকল্পের বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে সিটি করপোরেশন।

তিনি বলেন, রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতার প্রয়োজন।

বিজ্ঞাপন