নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় থেকে তাকে আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাজিবকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি মজিবুর রহমান বলেন, রাজিবের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন।