রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালমনিরহাটে মাদক উদ্ধারে ঘুষ গ্রহণের অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার

লালমনিরহাটে মাদক উদ্ধারে ঘুষ গ্রহণের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

লালমনিরহাটে মাদক উদ্ধারে ঘুষ গ্রহণের অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তাকে মাদক উদ্ধার অভিযানে ঘুষ গ্রহণের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি সাদা প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

তবে জব্দ করা আলামত থানায় না নিয়ে, পুলিশ কর্মকর্তারা কৌশল বদলে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকায় মাদক চালানটি ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আশরাফুজ্জামান সরকার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৪ অফিসারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন