রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মতিঝিলে ককটেল বিস্ফোরণে যুবক আহত, হাসপাতালে ভর্তি

মতিঝিলে ককটেল বিস্ফোরণে ২৩ বছরের যুবক মিরাজ আহমেদ আহত হয়েছেন, চিকিৎসাধীন।

মতিঝিলে ককটেল বিস্ফোরণে যুবক আহত, হাসপাতালে ভর্তি

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচে শুক্রবার রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণে ২৩ বছর বয়সী যুবক মিরাজ আহমেদ আহত হয়েছেন। বিস্ফোরণের পর সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত মিরাজের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায়। বর্তমানে তিনি মতিঝিলের আরামবাগ এলাকায় বসবাস করছেন এবং একটি কলেজে শিক্ষকতা করেন।

হাসপাতালে আহত যুবকের বন্ধু শামসুল হক জানান, বিকেলের দিকে রাজধানী মার্কেট থেকে থ্রি পিস কিনে ফিরছিলেন। এ সময় মতিঝিলের মেট্রো রেল স্টেশনের নিচে ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে মিরাজের বাম চোখে আঘাত লাগে।

তিনি বলেন, "আমার বন্ধুকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যুবককে বাম চোখে আঘাত পেয়ে হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাকে চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন