বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে তরুণী রাবেয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী সন্দেহভাজন।

রাজধানীতে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ফ্ল্যাট থেকে রাবেয়া নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ওই নারীর নাম রাবেয়া ওরফে জেনি খান। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সন্দেহভাজন হত্যাকারী রাবেয়ার স্বামী মুন্না। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

মৃতের মা জানান, তিনি ৫ দিন ধরে মেয়ের মোবাইল বন্ধ পান। মঙ্গলবার এসে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছয় মাস আগে ভালোবেসে কিশোরগঞ্জের রাবেয়া মিরপুরের মুন্নাকে বিয়ে করেন। বাড়ির মালিক জানিয়েছেন, শনিবার রাতে খাবার নিয়ে আসার কথা বলে মুন্না বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন