শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
অপরাধ

বিআরটিএ’র ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেপ্তার ৩

বিআরটিএ’র ওয়েবসাইট ক্লোন করে প্রতারণার ঘটনায় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বিআরটিএ’র ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, সম্প্রতি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ট্রাফিক জরিমানার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের ব্যাংক তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করার ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার মো. রাব্বি শেখ (২৪), ফেনীর মো. রিয়াদ হোসেন (৩১), এবং ঢাকার মো. সাজ্জাদ হোসেন (৩১)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি দল প্রযুক্তিগত তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা, ফেনী ও ঢাকা থেকে অভিযানে নেমে তাদের গ্রেপ্তার করে। অভিযানে জানা যায়, প্রতারক চক্রটি বিআরটিএ’র নাম ব্যবহার করে ভুয়া এসএমএস পাঠিয়ে জরিমানা পরিশোধের জন্য ভুক্তভোগীদের ফিশিং লিংকে প্রবেশ করায়।

এক ভুক্তভোগী জানায়, তিনি এসএমএসে আসা লিংকে প্রবেশ করে জরিমানা পরিশোধ করতে গিয়ে তার স্ত্রীর ব্যাংক থেকে ৩ লাখ টাকা হারান। সিআইডিতে এ ধরনের আরও অভিযোগ জমা পড়েছে, যা একই কৌশলে প্রতারণার ঘটনা নির্দেশ করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতারক চক্রটি ভুয়া ট্রাফিক মামলা ও জরিমানা সংক্রান্ত বার্তা পাঠিয়ে ভুক্তভোগীদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সংগ্রহ করে। সিআইডি জানায়, এভাবে চক্রটি মোট ৭ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।

বিজ্ঞাপন