রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালমনিরহাটে শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের সঙ্গে সংঘর্ষ

লালমনিরহাটে শিশুর মরদেহ উদ্ধার ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

লালমনিরহাটে শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের সঙ্গে সংঘর্ষ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর সাত বছরের নন্দিনী নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দিনীকে সোমবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে নন্দিনীর বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়রা সন্দেহ করেন এবং গর্ত খুঁড়ে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় রনজিৎ রায়ের ছেলে বিধান রায়কে আটক করতে যায়।

এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা বিধানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়িতে হামলা চালানো হয়।

এ ঘটনায় ১৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। বিজিবি পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন