শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা
অপরাধ

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক আবু তালেব গ্রেফতার।

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু তালেব ওই ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে (ঈদের পরদিন) বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল শিশুটি। ঘোরাঘুরি শেষে বিকেলে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে।

ভ্যানচালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে পাশের একটি করাতকলের গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়।

শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এই ঘটনার পর, গত ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির দাদা রফিকুল ইসলাম। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান ও পরিচয় শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন