শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
অপরাধ

কাঠমান্ডুতে অনলাইন প্রতারণার অভিযোগে ১৫ বাংলাদেশি গ্রেফতার

কাঠমান্ডুতে ১৫ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিককে অনলাইন স্ক্যাম পরিচালনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

কাঠমান্ডুতে অনলাইন প্রতারণার অভিযোগে ১৫ বাংলাদেশি গ্রেফতার

নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকা থেকে ১৫ জন বাংলাদেশি এবং ৪ জন ভারতীয় নাগরিককে অনলাইন স্ক্যাম পরিচালনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার এই গ্রেফতার অভিযান চালানো হয়, যা আজ মঙ্গলবার (২ জুন) বিবিসি নেপালি সার্ভিসের বরাতে জানা গেছে।

নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা একজন চীনা নাগরিকের পরিচালিত একটি স্ক্যাম সেন্টারে কর্মরত ছিলেন। ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। তারা পুলিশকে জানিয়েছেন যে, কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের নেপালে নিয়ে এসেছে।

এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত। তাদের টার্গেট ছিল মূলত বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকরা, স্থানীয় নেপালিদের নয়।

বিজ্ঞাপন