শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
অপরাধ

সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জিনের বাদশা সেজে ২১ লাখ টাকা আত্মসাৎকারী যুবক গ্রেপ্তার।

সিরাজগঞ্জে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ গ্রেপ্তার

সিরাজগঞ্জে চার শ বছর বয়সী জিনের বাদশা সেজে শতাধিক মানুষের কাছ থেকে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল হামিদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। তিনি জানান, ভুক্তভোগী এক নারী আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার পর তাকে সলঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তদন্তে জানা যায়, আব্দুল হামিদ বিভিন্ন সময়ে বিভিন্ন নামের অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে নতুন অ্যাপস চালু করে পুনরায় বিনিয়োগের আহ্বান জানাতেন।

গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে চারশ বছরের জিনের বাদশা পরিচয় দিতেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আব্দুল হামিদ প্রায় ১০০ জন মানুষের ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। আসামির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এবং সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন