শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
অপরাধ

নরসিংদীতে পুকুরপাড় থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ১৭ বছর বয়সী ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গলায় ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে।

নরসিংদীতে পুকুরপাড় থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর মধ্য-শিলমান্দী এলাকায় ১৭ বছর বয়সী ফাহিম মিয়া নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে জোড়া ঈদগাহ মাঠের পাশে একটি পুকুরপাড় থেকে তার মরদেহটি পাওয়া যায়।

নিহত ফাহিমের বাবা রুহুল আমিন বাসচালক। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৮টার দিকে তার বাবা সঙ্গে কথা বলার সময় ফাহিম জানায় যে কিছু লোক তার পিছু নিয়েছে। এ কথা শুনে রুহুল আমিন প্রতিবেশীদের নিয়ে ছেলেকে খুঁজতে বের হন। কিন্তু সারারাত খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া গেলেও সেটির চারটি ব্যাটারি দুর্বৃত্তরা নিয়ে গেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে ঘটনাটি শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহটির মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পাড়ে ছিল। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন