মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আইওয়ার পারিবারিক কলহে ৬ জনকে হত্যা, বন্দুকধারীর আত্মহত্যা

আইওয়াতে পারিবারিক কলহের জেরে ৬ জনকে হত্যা করে বন্দুকধারী আত্মহত্যা করেছেন।

আইওয়ার পারিবারিক কলহে ৬ জনকে হত্যা, বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক বন্দুকধারী তার পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথমে একটি বাড়ি থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যান। পরে আরও ২টি স্থানে তল্লাশি চালিয়ে আরও দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন একটি বাড়িতে এবং অন্যজন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানায়, হামলার পর ম্যাকফারল্যান্ড মিসিসিপি নদীর তীর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এক পথচারীকে ঘিরে ফেলার পর তিনি আত্মহত্যা করেন। তদন্তকারীরা জানান, বন্দুকধারীর বিরুদ্ধে পূর্বে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল।

বিজ্ঞাপন