রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ।

মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ

মানিকগঞ্জের সদর উপজেলার জান্নাকান্দি গ্রামে ঘরের ভেতর থেকে স্ত্রী ও শিশুসন্তানসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন জান্নাকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ইকরাম মোল্লা, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দেড় বছর বয়সী শিশুকন্যা অ্যালিজা। পুলিশ জানায়, ইকরামের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, অন্যদিকে স্ত্রী ও সন্তানের মরদেহ ঘরের ভেতরে পড়ে ছিল।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, শিশু ও স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ইকরাম কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আরও তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছেন ওসি।

বিজ্ঞাপন