মানিকগঞ্জ সদরে একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর ঘোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন আকরাম হোসেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দেড় বছরের সন্তান আলিজা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আকরাম হোসেন স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, ‘এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’