চুয়াডাঙ্গায় নিখোঁজের ৯ দিন পর মাইজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মৃত মাইজ উদ্দিন লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে। তিনি ঢাকার রসুলবাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় ৮ থেকে ৯ বছর ধরে কাজ করছিলেন।
মাইজ উদ্দিন গত ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে তাঁর মরদেহ ভেসে আসে। তবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।