রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার, পরিবারের উদ্বেগ বাড়ছে।

কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম।

আজ শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। অপ্রতিম গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায়, অপ্রতিম বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজার এক পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে"।

বিজ্ঞাপন