রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর মুগদায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

রাজধানীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর মুগদার মানিকনগরে একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জরুরি চিকিৎসা প্রদানকারী ডাক্তার রাত ১২টার দিকে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গ্যারেজের মালিক আব্দুল গাফফার জানিয়েছেন, আব্দুল্লাহ তার মেয়ের জামাই এবং গ্যারেজে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, ‘রাত ১১টার দিকে অটোরিকশা চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মো. কফিলুদ্দিনের ছেলে এবং তিনি মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন