বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত অটোরিকশা চালক ঢামেকে ভর্তি

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত অটোরিকশা চালক ঢামেকে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত অটোরিকশা চালক ঢামেকে ভর্তি

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত চালকের নাম ইবাদুর রহমান এবং তার পিতার নাম লুৎফুর রহমান।

ইবাদুর রহমানের স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুল্লা গ্রামে হলেও বর্তমানে তিনি মুগদা থানাধীন মান্ডা এলাকায় বসবাস করেন।

যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন জানান, রাত ৮টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের ফলে ইবাদুর আহত হন। তাকে উদ্ধার করে রাত ৮টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অটোরিকশা চালককে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন