শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

তেজগাঁও কলেজ মসজিদে উগ্রবাদী তৎপরতায় ২৩ জন আটক

তেজগাঁও কলেজের মসজিদে উগ্রবাদী কার্যক্রমে জড়িত সন্দেহে ২৩ জন আটক করেছে পুলিশ।

তেজগাঁও কলেজ মসজিদে উগ্রবাদী তৎপরতায় ২৩ জন আটক

রাজধানীর ইন্দিরা রোডে অবস্থিত তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদে বৈঠকের সময় তাদের আটক করা হয়।

তেজগাঁও থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের সূত্র জানায়, আটক ২৩ জন নগরীর বিভিন্ন এলাকা থেকে ওই মসজিদে জড়ো হন। তাদের মধ্যে একই সংগঠনের সদস্য কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন