রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় ২৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা সেখানে একটি বৈঠকে অংশ নিচ্ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।