রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, ৫ আহত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, পাঁচজন আহত।

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, ৫ আহত

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন