রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ১২ জনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ১২ জনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ২৩ জনকে আটক করার পর ১১ জনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।

শনিবার আদালতে হাজির করা হলে ১২ জনের রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের মোবাইল ডিভাইসে জঙ্গি কার্যক্রমের আলামত পাওয়া গেছে।

আইনজীবী আজিজুর হক দিদার বলেন, আসামিদের সম্ভাব্য সহযোগী, আর্থিক লেনদেন এবং অর্থের উৎসসহ বেশ কয়েকটি বিষয় তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। গত শুক্রবার বিকেলে গোপন বৈঠক চলাকালে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তাদের আটক করে।

বিজ্ঞাপন