শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কদমতলীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর কদমতলী থানায় গৃহবধূ ইয়ানুরের গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক।

কদমতলীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর কদমতলী থানার ডিপটি গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ২৫ বছর বয়সী গৃহবধূ ইয়ানুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ তার মরদেহ খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জুয়েল রানা পলাতক রয়েছেন। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেকুজজামান বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং তালা ভেঙে ভেতরে ঢুকে ইয়ানুরের মরদেহ উদ্ধার করি।”

এসআই খালেকুজজামান আরও জানান, নিহতের স্বামী জুয়েল রানা তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে সাবলেট ওই বাসা ভাড়া নেন। প্রতিবেশীরা জানান, তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় জুয়েল ধারালো অস্ত্র দিয়ে ইয়ানুরের গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

এ বিষয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট ভাই ইমাম হোসেন বলেন, “আমার বোন জিকুরুল ইসলাম (জুয়েল) নামের এক ছেলের সঙ্গে বিয়ে করে। গতরাতে মা তাকে ফোন করে না পেলে, সাড়ে ১০টার দিকে বাসায় এসে তালা বন্ধ পাই।”

তিনি আরও জানান, ইয়ানুরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার গোয়াবাড়িয়ায়। বর্তমানে তিনি কদমতলীর ডিপটি গলির ৬৭০ নম্বর জিএম কাদের সাহেবের পাঁচ তলা বাসার দ্বিতীয় তলায় সাবলেট থাকতেন।

বিজ্ঞাপন