রাজধানীর যাত্রাবাড়ি, মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় শুক্রবার সন্ধ্যায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মহাখালী এলাকায় সন্ধ্যার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া, যাত্রাবাড়ি এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে দুপুরে জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রথমিক তদন্তে জানা গেছে, এসব বিস্ফোরণের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।