রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
পুলিশের সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটালে রিকশাচালক বিল্লাল আহত হন। আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়।
বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকায়। তার বাবার নাম শহিদ এবং মায়ের নাম বিবি আয়শা। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানায় রয়েছেন এবং পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।