রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মিরপুরে ফাঁকা বাসায় চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো

মিরপুরে ফাঁকা বাসায় চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

মিরপুরে ফাঁকা বাসায় চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো

রাজধানীর মিরপুর অরিজিন্যাল-১০ এলাকায় একটি ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে, বাসার মালিক জরুরি কাজে বাইরে থাকায় চোর সুযোগ বুঝে ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বাসার মালিক জানিয়েছেন, চোরটি সম্ভবত নিশ্চিত ছিল যে, বাসায় কেউ নেই। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১৭ মিনিটে এক ব্যক্তি মূল গেটের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

ফুটেজে দেখা যায়, চোরটি সাবলীলভাবে পার হয়ে মূল ভবনের কেচিগেটের পাশের ছোট গেটের তালা ভেঙে ফেলে। এরপর দ্রুততার সঙ্গে বাসার মূল দরজার তালাও খুলে ফেলে।

চোরটি ভেতরে ঢুকে ৯ ভরি স্বর্ণের গহনা, রূপার অলঙ্কার এবং নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন