গাজীপুর জেলার শ্রীপুর থানার পুলিশ একটি মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানে মাদক ব্যবসায়ী তাহমিনা (৩৫) গ্রেফতার হন।
পুলিশ সুপার মো: জসিম উদ্দিন জানান, মাদক সম্রাট কবির হোসেনের স্ত্রী তাহমিনা গ্রেফতার হন। কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাত ১১টার দিকে বরমী মধ্যপাড়া গ্রামের কাজলের বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
৮৮ কেজি গাঁজার আনুমানিক মূল্য পনের লাখ চল্লিশ হাজার টাকা। পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সম্রাট মো: কবির হোসেন (৪৫) পালিয়ে যায়। তিনি একজন আন্তঃজেলা মাদক কারবারী।