শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদক কারবারিদের হামলায় দুই রেল পুলিশ সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মাদক কারবারিদের হামলায় দুই রেল পুলিশ সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে পুলিশের ফাঁড়িতে এই হামলা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিক।

ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, দুই নারী ও পুরুষকে মাদকসহ আটক করে ফাঁড়িতে আনা হয়। আটককৃতদের ছিনিয়ে নিতে অন্যান্য মাদক কারবারিরা একযোগে সশস্ত্র হামলা করে।

তিনি বলেন, “দরজা বন্ধ করে দেওয়ার পর অভিযুক্তরা রামদা ও চাপাতি দিয়ে দরজা ও জানালায় আঘাত করে। হামলায় নূরুল ইসলাম মাথায় এবং আশিক হাতে গুরুতর আহত হন।”

এসআই ফারুক হোসেন আরও জানান, এই হামলার ঘটনায় মাদক আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হবে। অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন