সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে পিচ্চি রাজার পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

গাজীপুরে পিচ্চি রাজা পালিয়ে গেছে, ৫ পুলিশ সদস্য বরখাস্ত।

গাজীপুরে পিচ্চি রাজার পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

ঢাকা থেকে গাজীপুরের কারাগারে নিয়ে যাওয়ার পথে পিচ্চি রাজা নামে পরিচিত ২৫ মামলার আসামি রাজা পালিয়ে গেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, রাজার পলায়নের পর পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গাড়ির ড্রাইভারসহ পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকালে পিচ্চি রাজাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ নেওয়ার পথে নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশ সদস্যদের কাছে অনুমতি চান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, শৌচাগারে নিয়ে যাওয়ার পর রাজা পালিয়ে যায়। তিনি বলেন, "পিচ্চি রাজা আদালতে হাজিরা শেষে কাশিমপুর কারাগারে ফিরছিলেন।"

মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলার আসামি।

বিজ্ঞাপন