সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু

লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন, আহত সাতজন।

লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম। নিহত ও আহতরা সবাই মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে ট্রাকটি একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া, আহত আরও সাতজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন