মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় কিশোর অপরাধ বিরোধী অভিযানে ৪১৫ জন আটক

কুমিল্লায় কিশোর অপরাধ বিরোধী অভিযানে ৪১৫ জন আটক করেছে পুলিশ।

কুমিল্লায় কিশোর অপরাধ বিরোধী অভিযানে ৪১৫ জন আটক

কুমিল্লায় তৃতীয় দফায় কিশোর অপরাধ বিরোধী অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে অভিযানের উদ্যোগ নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অংশ নেন।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পূর্বের অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা যাচাই করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানে গত তিন দিনে মোট ১৩শ' মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৮১ জনকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় জেলে পাঠানো হয়েছে, এবং ৫৯১ জনকে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন