শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে নিহত ১, আহত ২

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে এক নারী নিহত, আহত দুই। অভিযুক্ত আটক।

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে নিহত ১, আহত ২

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুধা রানী মন্ডল (৫৫)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে অভিযুক্ত রমেশ কুমার মন্ডল (৩৫) দা দিয়ে মা, চাচী ও চাচাতো ভাইকে কুপিয়ে আহত করেন। রমেশ বাদঘাটা গ্রামের সিদাম মন্ডলের ছেলে।

আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, রমেশ মন্ডল একজন মাদকাসক্ত। তিনি প্রায়ই পারিবারিক বিরোধে জড়িয়ে পড়তেন এবং স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন।

ওসি জানান, আজ পারিবারিক দ্বন্দ্বের সময় রমেশ তার মা, চাচাতো ভাই ও চাচীকে কোপান। এতে তার আপন চাচী নিহত হন। পুলিশ রমেশ মন্ডলকে আটক করেছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন