দিনাজপুরের হিলিতে চার বোতল ভারতীয় মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হিলির মধ্যবাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের গ্রেন্দ্রনাথের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, পুলিশের একটি টহল দল গোপন সূত্রে খবর পায় যে, এক ব্যক্তি মাদক নিয়ে মধ্যবাসুদেবপুর এলাকার গণেশ বাবুর চাতালের পাশে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পুলিশের টহল দলের অভিযানে অজিত কুমার ঘোষকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে চার বোতল ভারতীয় মদ, একটি মোবাইল ফোন, আধার কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।
ওসি জানান, আটক অজিত কুমার ঘোষকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনাজপুরের আদালতে পাঠানো হবে।