শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাদক পাচার রোধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

মাদক পাচার রোধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মাদক পাচার রোধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

মাদক পাচার এবং এর ব্যবহার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভারত সীমান্তবর্তী দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নে স্থানীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে প্রতিটি গ্রামে মাদক প্রতিরোধ কমিটি গঠনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য দলের নেতা-কর্মী ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এছাড়াও, তিনি ছেলে-মেয়েদের মোবাইল ব্যবহারে বাবা-মা ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন