বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন তৃতীয় দিনে, বন্ধ প্রধান ফটক

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের শাটডাউন তৃতীয় দিনে প্রবেশ করেছে।

চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন তৃতীয় দিনে, বন্ধ প্রধান ফটক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনে প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার, নিয়োগের ৫৬ দিনের মাথায়, অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বর্তমানে চট্টগ্রামে অবস্থান করলেও এখনও বিশ্ববিদ্যালয়ে যাননি। শিক্ষার্থীদের দাবি, পুর্নবহালের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন