মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

চুয়েটের ভিসি ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ, অসুস্থতার কথা জানালেন

চুয়েটের ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন, অসুস্থতার কথা জানিয়েছেন।

চুয়েটের ভিসি ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ, অসুস্থতার কথা জানালেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম একদিনেরও বেশি সময় ধরে তার অফিসে অবরুদ্ধ রয়েছেন। তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) সাংবাদিকদের বলেন, 'আমার প্রচণ্ড মাথাব্যথা, এখন একটু রেস্টে থাকতে চাই।'

অধ্যাপক আলম বলেন, 'সার্বিক অবস্থা আপনারা (সাংবাদিক) সবার কাছ থেকে শোনেন, আমাদের অবস্থা খুব বেশি ভালো না। আমাদের এখানে কেউই ঘুমাতে পারিনি।'

তিনি আরও জানান, 'আমার দুই কলিগ অসুস্থ হয়ে গেছে, তাদেরকে আমি রাত দুইটার সময় কিন্তু হাসপাতালে ভর্তি করেছি।'

প্রশাসনের সহযোগিতা প্রয়োজন কিনা, এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, 'এটা প্রশাসন বিবেচনা করবে, আমি না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

গতকাল সোমবার দুপুর ১২টা থেকে সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন ও 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করছেন। পরবর্তীতে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন