মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

চুয়েটের নতুন ভিসি ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ

চুয়েটের নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন।

চুয়েটের নতুন ভিসি ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২২ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভিসি ও অবরুদ্ধ অন্যদের মধ্যে বিপদ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের অপসারণের প্রতিবাদে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

রাত দেড়টার দিকে ভিসির সঙ্গে অবরুদ্ধ থাকা ইঞ্জিনিয়ার শাহরিয়ার অসুস্থ হয়ে পড়েন এবং পরে চুয়েটের চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তার নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন এবং 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করছে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনকে জোরদার করতে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

বিজ্ঞাপন