শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান

শরীরচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আহ্বান জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহ্বান

যুবসমাজকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে শরীরচর্চার বিকল্প নেই।

আজ শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে 'মিস্টার বাংলাদেশ ২০২৬—জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, শরীরচর্চা যুবকদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে।

তিনি বলেন, বডিবিল্ডিং শুধু পেশি গঠনের বিষয় নয়, এটি একটি সুশৃঙ্খল জীবনদর্শন। নিয়মিত অনুশীলন তরুণদের শারীরিক ও মানসিকভাবে দৃঢ় করে।

ফরহাদ হোসেন তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি, যিনি প্রতিদিন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নেতৃবৃন্দ ও বিচারকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন