২৬ নভেম্বর, বৃহস্পতিবার, জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত ইউরোপা লিগের ম্যাচে তুরস্কের বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বেয়ার-শেভার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্যালারিতে সংঘর্ষের কারণে খেলা প্রায় ৩০ মিনিট স্থগিত ছিল।
ম্যাচের ২৬ মিনিটে, বেসিকতাস সমর্থকরা ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ও পতাকা ওড়াতে শুরু করে। এ ঘটনায় জর্জিয়ান পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দর্শকদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করে, যা খেলা বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।
পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের কারণে বেসিকতাসের খেলোয়াড় ও কর্মকর্তারা হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি শান্ত হলে খেলা পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত তুর্কি ক্লাবটি ২-১ গোলে ম্যাচটি জিতে নেয়।
এদিকে, সমর্থকদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে বেসিকতাস ক্লাব ও তুরস্কের ফুটবল ফেডারেশন।