শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

রোহিত শর্মার অধিনায়কত্বে ফিরছে মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন, ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার।

রোহিত শর্মার অধিনায়কত্বে ফিরছে মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল ২০২৭ মৌসুমে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রোহিত শর্মা। শুক্রবার (২৭ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এর মাধ্যমে তিন মৌসুম পর আবারও মুম্বাইয়ের নেতৃত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। রোহিত শর্মার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল শিরোপা জিতেছিল। ২০২৪ সালের আইপিএল মৌসুমের আগে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব পান হার্দিক পান্ডিয়া। তার অধিনায়কত্বের সময় রোহিত নেতৃত্ব হারান।

৩৯ বছর বয়সী রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে দলটির নেতৃত্ব দেওয়া তার কাছে বিশেষ গর্বের বিষয়।

২০১৩ সালের আইপিএল মৌসুমের মাঝপথে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান রোহিত। দায়িত্ব নিয়ে দলের প্রথম আইপিএল শিরোপা এনে দেন। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আরও চারবার শিরোপা জিতে মুম্বাই।

রোহিত শর্মা আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় ৯১টি, হার ৬৮টি এবং টাই হয়েছে চারটি ম্যাচ।

বিজ্ঞাপন