বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত

শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত হয়েছেন।

শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজির উপর পড়ে, ফলে চালক আহত হন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো সিসি টিভি ক্যামেরা নেই। তবে আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন