বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে বাবার হাতে ছেলের হত্যার অভিযোগ

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে।

নরসিংদীতে বাবার হাতে ছেলের হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম তারেক রহমান (২৮)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন এবং সেখানে মাদক সেবনের কারণে তাঁকে দেশে পাঠানো হয়। দেশে ফেরার পর তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকসেবনের টাকা জোগাড়ের জন্য প্রায়ই তিনি বাবা-মাকে মারধর করতেন। বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক।

স্থানীয়দের দাবি, এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান তাঁকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার কারণে এ ঘটনা ঘটেছে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন