মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী মোমেলা বেগমসহ ২ নারী গ্রেফতার

টঙ্গীতে ২০ মামলার আসামি মোমেলা বেগমসহ ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী মোমেলা বেগমসহ ২ নারী গ্রেফতার

গাজীপুর মহানগরীর টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে মাদক সম্রাজ্ঞী ও ২০টি মাদক মামলার আসামি মোমেলা বেগম (৪০) সহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোমেলা বেগম টঙ্গীর ব্যাংকের মাঠ মাদক বস্তির জাহাঙ্গীর আলমের স্ত্রী। অপর নারী, দুলেনা বেগম (৪৫), একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে অভিযান চালিয়ে মোমেলা বেগমকে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একই সময় তার সহযোগী দুলেনা বেগমকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, দীর্ঘদিন ধরে মোমেলা বেগম অদৃশ্যে অবস্থান করে মাদকের কারবার করে আসছিলেন।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য মাদক কারবারিদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশ অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন