বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাইজেরিয়ায় ২২৭ মিলিয়ন ডলারের ক্রিস্টাল মেথ জব্দ, ৫ গ্রেফতার

নাইজেরিয়ায় ২২৭ মিলিয়ন ডলারের ক্রিস্টাল মেথের চালান জব্দ, ৫ মেক্সিকান নাগরিক গ্রেফতার।

নাইজেরিয়ায় ২২৭ মিলিয়ন ডলারের ক্রিস্টাল মেথ জব্দ, ৫ গ্রেফতার

নাইজেরিয়ায় প্রায় ২২৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিস্টাল মেথের একটি বিশাল চালান জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৫ জন মেক্সিকান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইনুগু রাজ্যে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় দেশটির অ্যান্টি-ড্রাগ এজেন্সি।

অভিযানের সময় মাদক তৈরি করার সময় অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করা হয়। এ সময় দেড় হাজার কেজির বেশি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।

এছাড়াও, মেথ তৈরিতে ব্যবহৃত সাড়ে ৬ টন বিভিন্ন কেমিক্যালও জব্দ করা হয়েছে। চলতি বছর নাইজেরিয়ায় জব্দ হওয়া মাদকের মধ্যে এটি অন্যতম বৃহৎ চালান।

বিজ্ঞাপন