শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর হাজারীবাগে অটোরিকশাচালকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

হাজারীবাগে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু হয়েছে।

রাজধানীর হাজারীবাগে অটোরিকশাচালকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান, নিহত আব্দুর রহমান পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি দুপুরের দিকে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

দুর্ঘটনার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার পিতার নাম আব্দুর রকিব এবং তিনি বর্তমানে হাজারীবাগ এলাকার মনেশ্বর রোডে বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন