শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বিমানবন্দর এলাকায় ১ কোটি টাকার ডাকাতি; গ্রেফতার ৩

বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে ১ কোটি টাকার ডাকাতি; মূল হোতা জলিলসহ ৩ জন গ্রেফতার।

বিমানবন্দর এলাকায় ১ কোটি টাকার ডাকাতি; গ্রেফতার ৩

রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার ডাকাতির ঘটনায় মূল হোতা জলিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

২০ আগস্ট বৃহস্পতিবার সকালে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পূর্বে মহানগর গোয়েন্দা পুলিশের হাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা আড়াই মাস আগে মতিঝিলে ১৭ লাখ টাকা ও ডলার ডাকাতির ঘটনার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার দিন তিনটি বাইকে মোট ৬ জনসহ ৯ জন ডাকাতির সাথে জড়িত ছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, নতুন আইনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কীভাবে কাজ করবে, তা সরকার নির্ধারণ করবে।

তিনি আরও জানান, কাঠামোগত পরিবর্তন হওয়া এসআরবির প্রতিটি সদস্য জবাবদিহিতার মধ্যে থাকবে।

বিজ্ঞাপন