শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে আহত

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে আহত

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয় নগর কিন্ডার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম শরিফ তাঁর প্রাইভেট কার চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর গাড়ির সামনে থেকে গুলি চালায়, ফলে গাড়িটি থেমে যায়। এরপর দুর্বৃত্তরা শরিফকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত শরিফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন