সাভারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় নতুন করে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৯ জনকে আটক করা হলো।
সোমবার (৭ সেপ্টেম্বর) র্যাবের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সদরঘাট এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে র্যাব-১০ এর সদস্যদের দ্বারা। অন্যদিকে, আরও ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, হামলাকারীদের মধ্যে একজন আলাউদ্দিন, যিনি নিজে আঘাত করে ভিকটিমকে আহত করেন এবং পরে জিহাদ ছুরি দিয়ে আঘাত করেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আপন নামের এক ব্যক্তি বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গণপিটুনিতে অংশ নেয়া ইমরান নামের একজনের নামও উল্লেখ করা হয়। এছাড়া, আপন ও জিহাদের কিশোর গ্যাং পরিচালনার সাথে মাদকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত ৯ জনই এ মামলার এজাহারভুক্ত আসামি। বাকি ৬ জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।