মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খুলনায় সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান গ্রেফতার

খুলনায় আরমান বাহিনীর প্রধান আরমান হোসেন দিপুকে গ্রেফতার করেছে র‍্যাব।

খুলনায় সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান গ্রেফতার

খুলনায় আলোচিত সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমান হোসেন দিপু, যিনি ‘শুটার আরমান’ নামে পরিচিত, র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।

র‍্যাব জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে খুলনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। আরমানকে রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‍্যাবের কর্মকর্তারা জানান, আরমানের বিরুদ্ধে দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা এবং আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

আরমানের নেতৃত্বাধীন গ্রুপে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। র‍্যাব জানিয়েছে, তার সহযোগিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের ব্যবহৃত গোলাবারুদ কোথায় আছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।

বিজ্ঞাপন